ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলি নেমে অভিষেকে ৫ উইকেট রাকিবের; খুলনা, রাজশাহী ও সিলেটের জয় জীবনে বরকত আসার ১০ উৎস সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা, গ্রেপ্তার যুবক গাড়িচাপায় হত্যাচেষ্টার শিকার অস্ট্রেলিয়ার নারী এমপি দুই পা-ই হারালেন কিশোর ছেলের মরদেহ পড়ে ছিল শিমখেতে, আহাজারি থামছে না মায়ের কক্সবাজার সৈকতে লাখো মানুষ, ৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন ২৫ অক্টোবর আবার চালু হচ্ছে রিয়াদের ফ্লাইট, দাম্মাম রুটে ফ্লাইট চালু হচ্ছে কাল ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান ‘বিসমিল্লাহ’ নিয়ে কেন এত রহস্য তৈরি হলো সুন্দরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আরাফাত উল ইসলাম ‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর?

সুন্দরগঞ্জে ১০ পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দিলেন মেয়র প্রার্থী সিন্টু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিএনপি নেতা মো. আরেফিন আজিজ সরদার সিন্টু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, তাদের খোঁজখবর নেওয়া এবং পূজার আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি মন্দিরগুলোর সংস্কার ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শুনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরসভার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সিন্টু। এ সময় উপজেলা কেন্দ্রীয় মন্দির, কলেজপাড়া, দাসপাড়া, মীরগঞ্জ, বামনজল, উপজেলা চত্বর, হাবলুর মোড়সংলগ্ন এলাকা ও দত্তপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপে উপস্থিত হন তিনি। সেখানে মন্দির কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে মন্দির কমিটির সদস্যরা তাঁদের ধর্মীয় আয়োজনের পাশাপাশি মন্দিরের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সিন্টু তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পূজার আনুষ্ঠানিকতা শেষে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

শিল্পপতি আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ব আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তি। সুন্দরগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট থাকুক, এটাই আমার প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।’

তিনি আরও বলেন, ‘মানুষের পাশে আছি, মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই এগিয়ে যেতে চাই। সমাজের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাকে আমি দায়িত্ব মনে করি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ১০ পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দিলেন মেয়র প্রার্থী সিন্টু

আপডেট সময় : ০৬:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬