সুন্দরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নজমুল হুদা
- আপডেট সময় : ০৪:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ২৪টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. নজমুল হুদা।
গত কয়েকদিন ধরে তিনি পূজামণ্ডপগুলোর আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, বামনডাঙ্গা ইউনিয়ন আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, সদস্য সচিব মো. সাগির খান, যুগ্ন আহবায়ক মো. সাগর দেওয়ান, বামনডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রভাষক মোঃ ফজলুল হক বসুনিয়া,
ওলামা দলের আহবায়ক মো. মোখছেদ আলী, যুগ্ন আহবায়ক মো. মিনজু মিয়া, খাদ্য বান্ধব ডিলার এম এন এইচ সুমন সরকার, বিএনপি নেতা মো. আলম সরকার, মো. জহুরুল ইসলাম, মো. সবুর মিয়া, মোঃ ফুল মিয়া ও মোঃ রুবেল মিয়াসহ আরও অনেকে।
নজমুল হুদা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
























