ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭ আত্মসাৎ করা অর্থ বিনিয়োগের অভিযোগ, সম্পদ বাজেয়াপ্ত নিয়ে আপিল দ্রুত নিষ্পত্তি চায় ইউএই দীর্ঘ প্রক্রিয়ার পর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে আজ ‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩ কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ শোক ও শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের দেড় ঘণ্টায় এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন ফেনীতে দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ধরে আনার ঘোষণা পুলিশ সুপারের ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই, মাংস পুঁতে কসাইকে জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের দায়ে মো. হোসাইন মিয়া (২০) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের গেন্দুরাম গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত হোসাইন মিয়া ওই গ্রামের মোনজিল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গেন্দুরাম গ্রামের খামারি মজনু মিয়ার একটি অসুস্থ বকনা বাছুর জবাই করা হয়। খবর পেয়ে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। অভিযানে অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জবাইকারী হোসাইন মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২৪ ধারায় হোসাইন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জবাই করা গরুর মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাটির নিচে পুঁতে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক বলেন, ‘অসুস্থ গরু জবাইয়ের খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অসুস্থ পশুর মাংস বিক্রি বা বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব বাড়ছে। এ অবস্থায় অসুস্থ পশু জবাই ও এর মাংস বাজারজাত রোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী কসাইকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় জবাই করা পশুর মাংসও মাটিতে পুঁতে ফেলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই, মাংস পুঁতে কসাইকে জরিমানা

আপডেট সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬