ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়িচাপায় হত্যাচেষ্টার শিকার অস্ট্রেলিয়ার নারী এমপি দুই পা-ই হারালেন কিশোর ছেলের মরদেহ পড়ে ছিল শিমখেতে, আহাজারি থামছে না মায়ের কক্সবাজার সৈকতে লাখো মানুষ, ৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন ২৫ অক্টোবর আবার চালু হচ্ছে রিয়াদের ফ্লাইট, দাম্মাম রুটে ফ্লাইট চালু হচ্ছে কাল ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান ‘বিসমিল্লাহ’ নিয়ে কেন এত রহস্য তৈরি হলো সুন্দরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আরাফাত উল ইসলাম ‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর? সুন্দরগঞ্জে ১০ পূজামণ্ডপ পরিদর্শন করে অনুদান দিলেন মেয়র প্রার্থী সিন্টু রাশিয়ায় আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী শিশুদের জন্য বছরব্যাপী পাঠদান কর্মসূচি শুরু করল বন্ধুসভা

সুন্দরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আরাফাত উল ইসলাম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরাফাত উল ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

পরিদর্শনকালে মো. আরাফাত উল ইসলাম বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলাই তার লক্ষ্য। দহবন্দ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আরাফাত উল ইসলাম এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, দহবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডলার মন্ডল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দহবন্দ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সিফাত হোসেইন, দহবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহজাহান মন্ডলের ছোট ভাই ফরহাদ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে আরাফাত উল ইসলাম সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আরাফাত উল ইসলাম

আপডেট সময় : ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬