ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭ আত্মসাৎ করা অর্থ বিনিয়োগের অভিযোগ, সম্পদ বাজেয়াপ্ত নিয়ে আপিল দ্রুত নিষ্পত্তি চায় ইউএই দীর্ঘ প্রক্রিয়ার পর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে আজ ‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩ কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ শোক ও শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের দেড় ঘণ্টায় এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন ফেনীতে দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ধরে আনার ঘোষণা পুলিশ সুপারের ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩২৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামারপাঁচগাছী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন খামারপাঁচগাছী গ্রামের মো. মতিন মিয়ার ছেলে গাজী মিয়া (৩৪), মৃত আফসার আলীর ছেলে মো. শামছুজ্জামান সরকার (৩৫), মো. ওহেদুল ইসলামের ছেলে মো. এনামুল হক (২৭), মো. নয়া মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (৩৭) এবং ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. নুরুল আমিনের ছেলে মো. আবু সুফিয়ান (৪৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশের নেতৃত্বে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় খামারপাঁচগাছী গ্রামে গাজী মিয়ার বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে দুই পিচ করে ইয়াবা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত গাজী মিয়াকে চার মাস এবং অন্য চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের মোট ৯৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬