ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ৫ মামলায় ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি মামলায় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) উপজেলার বেলকা বাজার ও মজুমদার হাটে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি দোকানকে জরিমানা করা হয়। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও দুজনকে জরিমানা করা হয়। পাঁচটি মামলায় মোট ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ বলেন, ‘জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ৫ মামলায় ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৭:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬