ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের এক কারখানা এবার বিশ্বের সেরা নতুন ভবন বিজয়া দশমীতে দেবী দুর্গাকে সিঁদুরে বরণ, অশ্রুসজল বিদায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের আলোচনা সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে ইউপি চেয়ারম্যান রংপুরে শিল্পের বিকাশে বড় বাধা অর্থায়ন ও জ্বালানিসংকট বাবা-মেয়েকে বাড়ির আঙিনায় দাফন, মৃত্যুর খবর জানানো হয়নি আহত স্ত্রী–ছেলেকে সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে সাবেক চেয়ারম্যানের আর্থিক সহায়তা সরকারি দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এক লাখ নিয়োগ আটকে গেল, কী বলছে অর্থ বিভাগ থ্রিডি বায়োপ্রিন্টিংয়ে যেভাবে কৃত্রিম টিস্যু হয় সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কনস্যুলেটের চিঠিতে কী আছে

সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে সাবেক চেয়ারম্যানের আর্থিক সহায়তা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাবুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজার আয়োজন, মন্দিরের পরিবেশ ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি। পাশাপাশি মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুর্গোৎসব উদযাপন ও ধর্মীয় সম্প্রীতির বিভিন্ন বিষয়েও কথা বলেন সাবেক এই চেয়ারম্যান।

মো. মাহাবুর রহমান বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে সবার অংশগ্রহণ ও সহযোগিতা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করুক, এটাই আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব। সব সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে সাবেক চেয়ারম্যানের আর্থিক সহায়তা

আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬