ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবারটির শেষ আশা, পবিত্র বেঁচেও থাকতে পারেন যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিআইডি রংপুরের এক কারখানা এবার বিশ্বের সেরা নতুন ভবন বিজয়া দশমীতে দেবী দুর্গাকে সিঁদুরে বরণ, অশ্রুসজল বিদায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের আলোচনা সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে ইউপি চেয়ারম্যান রংপুরে শিল্পের বিকাশে বড় বাধা অর্থায়ন ও জ্বালানিসংকট বাবা-মেয়েকে বাড়ির আঙিনায় দাফন, মৃত্যুর খবর জানানো হয়নি আহত স্ত্রী–ছেলেকে সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে সাবেক চেয়ারম্যানের আর্থিক সহায়তা সরকারি দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এক লাখ নিয়োগ আটকে গেল, কী বলছে অর্থ বিভাগ

সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে ইউপি চেয়ারম্যান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে গেছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে জানতে চান তিনি।

আবদুল কুদ্দুস উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম।

এ সময় চেয়ারম্যান আহত আবদুল কুদ্দুসের পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আবদুল কুদ্দুস চাচার আহত হওয়ার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে এসেছি। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন, সেই দোয়া করি।’

এদিকে আবদুল কুদ্দুসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন তার স্বজনরা। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন প্রত্যাশা তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সড়ক দুর্ঘটনায় আহত আবদুল কুদ্দুসকে দেখতে হাসপাতালে ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬