ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যে চার নির্দেশনা দিল মাউশি বদলি নেমে অভিষেকে ৫ উইকেট রাকিবের; খুলনা, রাজশাহী ও সিলেটের জয় জীবনে বরকত আসার ১০ উৎস সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা, গ্রেপ্তার যুবক গাড়িচাপায় হত্যাচেষ্টার শিকার অস্ট্রেলিয়ার নারী এমপি দুই পা-ই হারালেন কিশোর ছেলের মরদেহ পড়ে ছিল শিমখেতে, আহাজারি থামছে না মায়ের কক্সবাজার সৈকতে লাখো মানুষ, ৪৫ মিনিটে ৩৮০ প্রতিমা বিসর্জন ২৫ অক্টোবর আবার চালু হচ্ছে রিয়াদের ফ্লাইট, দাম্মাম রুটে ফ্লাইট চালু হচ্ছে কাল

সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা, গ্রেপ্তার যুবক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় মো. হাসিবুল হাসান খান ওরফে শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বুধবার (২১ অক্টোবর) রাতে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত হাসিবুল হাসান খান উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের আবুল কাশেম খানের ছেলে।

এসআরবি জানায়, ভুক্তভোগী নারীর সঙ্গে হাসিবুলের আগে বৈবাহিক সম্পর্ক ছিল। পরে তালাকের মাধ্যমে তাদের সম্পর্কের অবসান হলে ওই নারী বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তবে তালাকের পরও হাসিবুল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। গত ১৫ জুন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন হাসিবুল। একপর্যায়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন ওই নারী।

মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে ব্যাটালিয়নের গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাসিবুলকে গ্রেপ্তার করে।

এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারের পর হাসিবুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটির অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা, গ্রেপ্তার যুবক

আপডেট সময় : ০৭:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬