ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫ ‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫, তাঁর নাটকের ভিউ সবচেয়ে বেশি… বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ

সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১১ এপ্রিল) সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করেনগাইবান্ধা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ এবং সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।

মেলায় বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রজেক্ট, প্রদর্শনী ও উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, এই বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতা আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬