ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২  

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া জিগারতল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল আউয়াল এবং চন্ডিপুর ইউনিয়নের আমতলী ফকিরপাড়া এলাকার মো. দছির উদ্দিনের ছেলে মো. শাইদুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আব্দুল আউয়াল সুন্দরগঞ্জ থানার সিআর ২৪২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে, শাইদুল ইসলামকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদক উদ্ধার, জুয়া, বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২  

আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬