ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল ‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা

‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘বাঁধনহারা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৯ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে উপন্যাসটির বিষয়বস্তু, চরিত্র, সাহিত্যিক বৈশিষ্ট্য এবং এর মাধ্যমে প্রকাশিত লেখকের জীবনদর্শন নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন বন্ধুরা।

পাঠচক্রের সঞ্চালক উপন্যাসটির পটভূমি তুলে ধরে আলোচনা শুরু করেন। এ সময় বন্ধুরা উপন্যাসের বিভিন্ন চরিত্র, প্রেম, বিরহ, ব্যক্তিস্বাধীনতা ও তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন।

সাধারণ সম্পাদক মোহসিনা রহমান বলেন, ‘বাঁধনহারা’ শুধু একটি প্রেমের উপন্যাস নয়; বরং এর মধ্য দিয়ে নজরুল মানুষের মনের স্বাধীনতা, আবেগ ও প্রচলিত সামাজিক বাঁধন থেকে মুক্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল বলেন, ‘নজরুলকে আমরা সাধারণত বিদ্রোহী কবি হিসেবেই বেশি জানি। কিন্তু “বাঁধনহারা” পড়লে তাঁর কথাসাহিত্যের দক্ষতা, মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এবং ভিন্নধর্মী সাহিত্যচিন্তার পরিচয় পাওয়া যায়।’

.

প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘উপন্যাসটির চরিত্রগুলোর আবেগ, ভালোবাসা ও মানসিক দ্বন্দ্ব আমাদের বাস্তব জীবনের নানা অনুভূতির সঙ্গে মিলে যায়। সময় বদলালেও মানুষের মনের অনেক অনুভূতি একই রকম থেকে যায়।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘“বাঁধনহারা” উপন্যাসের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম মানুষের স্বাধীন সত্তা, প্রেম ও সামাজিক সীমাবদ্ধতার বিষয়গুলোকে তুলে ধরেছেন। তাঁর সাহিত্যকর্ম আমাদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে মানুষ ও জীবনকে নতুনভাবে বুঝতে শেখায়।’

এর আগে পাঠচক্রে উপন্যাসটির নির্বাচিত অংশ পাঠ করেন বন্ধুরা এবং পাঠচক্র শেষে বইটি বন্ধুসভা কর্তৃক উপহার পান পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু রাহিম, মিশরী, রিফাত, তালহাসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ববি বন্ধুসভা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র

আপডেট সময় : ০৬:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬