ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ীতে তিন দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পলাশবাড়ী চৌমাথায় এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নেন।

কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধ, তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আজম, অধ্যক্ষ মকবুল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা।

বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের তিন দফা দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে কর্মসূচি ঘোষণার পর থেকেই একটি মহল তা বন্ধের অপচেষ্টা চালাচ্ছে। আন্দোলন দমাতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ জারি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। কোনো ধরনের চাপ বা হয়রানিতে পিছিয়ে না গিয়ে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশের সব এমপিওভুক্ত শিক্ষকের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬