ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫ ‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫, তাঁর নাটকের ভিউ সবচেয়ে বেশি… বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ

নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ ও জনসংযোগ

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় শাখা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি শুরু হয় শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গড়কান্দা চৌরাস্তা মোড়ে গিয়ে তা শেষ হয়।

লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)। এছাড়াও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফছার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোমেন।

কর্মসূচিতে আরও অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাশাহারুল ইসলাম মিল্লাত, উপজেলা সভাপতি ওমর ফারুক এবং বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আহসান কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এ সময় নেতারা গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমর্থন আদায়ের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নালিতাবাড়ীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ ও জনসংযোগ

আপডেট সময় : ০৪:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬