ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫ ‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫, তাঁর নাটকের ভিউ সবচেয়ে বেশি… বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ

ফেনী সীমান্তে বিজিবির বড় অভিযান: ৩৬ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। একদিনে পরিচালিত পৃথক অভিযানে মোট ৩৬ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ১০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় ছাগলনাইয়া, দেবপুর ও খেজুরিয়া বিওপির নিয়মিত ও বিশেষ টহলদল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফেনী সীমান্তে বিজিবির বড় অভিযান: ৩৬ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬