ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ বিশিষ্টজনের বিবৃতি: স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন যশোর বোর্ডে ৫৫ ভাগ শিক্ষার্থী পাস করেননি, কমেছে জিপিএ-৫ ‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫, তাঁর নাটকের ভিউ সবচেয়ে বেশি… বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ

কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গা বাজারের ‘মিনারুল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই দোকান থেকে প্রায় ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী তার গুদামে অভিযান চালিয়ে আরও প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়, ব্যবসায়ী মিনারুল ইসলাম অনুমোদন ছাড়াই পেট্রোল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। তিনি জানান, এ অপরাধে মিনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ সময় উদ্ধারকৃত পেট্রোল স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়, যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে জ্বালানি পেতে পারেন।

প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রবণতা দেখা গেছে। এ ধরনের অভিযানে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৪:২৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬