ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও ‘গজনি’ থেকে আলোচনায়, আমিরের নায়িকা এখন কোথায় পরিযায়ী পাখি শিকার বন্ধে পাবনা বন্ধুসভার ক্যাম্পেইন ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি প্রেম, ইল্যুশন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষোভ শেষ হচ্ছে না হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল

এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকের সুলামানিয়া থেকে জোড়া সোনার সুখবর আসতে পারে বাংলাদেশের জন্য। এশিয়া কাপ আর্চারিতে দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড দল এখন সোনার পদক থেকে মাত্র এক জয় দূরে।

আজ পুরুষ রিকার্ভের সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেননি বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন তাঁরা। একই দিনে নারী কম্পাউন্ড দলও পেয়েছে দারুণ জয়। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তাররা শ্রীলঙ্কাকে হারিয়েছেন ২৩৩-২১৯ পয়েন্টে।

.

দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন সাগর-আলিফরা। পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে লড়বেন বন্যা-কুলসুমরা। কাজাখস্তানের পুরুষ ও নারী দলও স্বাগতিক ইরাককে হারিয়ে ফাইনালে উঠেছে।

.

শুধু দলীয় ইভেন্টেই নয়, ব্যক্তিগত বিভাগেও ভালো করছেন বাংলাদেশের নারী আর্চাররা। আগামীকাল কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে শেষ আটে ওঠার লড়াইয়ে নামবেন বন্যা, কুলসুম ও শ্রীপর্ণা।

.ইমরানুর ও শিরিনের ‘স্প্রিন্ট ডাবল’, ২০০ মিটারে নতুন রেকর্ড শিরিনের

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬