ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সেলোনা ১-২ রিয়াল মাদ্রিদ

লা লিগায় বার্সেলোনার জয়রথ থামালেন কিলিয়ান এমবাপ্পে। ক্যাম্প ন্যুতে তাঁর জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগে টানা ৯ ম্যাচ জয়ের পর এটা বার্সার প্রথম হার।

ক্যাম্প ন্যুতে লিগে টানা ২৩ ম্যাচ জয়ের পর বার্সার প্রথম হারও। সেই হারে আসলে বার্সার ঘর তছনছ করেছেন এমবাপ্পে। ক্যাম্প ন্যুতে তাঁর শরীরে কী ভর করে কে জানে! নইলে ৪১ মিনিটে রিয়ালের এগিয়ে যাওয়ার কথা নয়।

ডান প্রান্ত থেকে ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করার সময় ভুল করেন বার্সা ডিফেন্ডার মার্তিন। বল মারেন বাঁ পাশ দিয়ে ছুটে আসা এমবাপ্পের পায়ে। ছুটন্ত এমবাপ্পের পায়ের অনিচ্ছাকৃত টোকায় বল জালে জড়ানোটা তাঁর ও রিয়ালের সৌভাগ্য। ক্যাম্প ন্যুতে ১১ ম্যাচে এটা তাঁর ১৩তম গোল।

পরেরটি পেতে অপেক্ষা করতে হয় ৮৭ মিনিট পর্যন্ত। তাঁর আগে ৬১ মিনিটে রাফিনিয়ার গোলে সমতায় ছিল বার্সা।

বিস্তারিত আসছে…।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর

আপডেট সময় : ০৪:৩৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬