ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘গজনি’ থেকে আলোচনায়, আমিরের নায়িকা এখন কোথায় পরিযায়ী পাখি শিকার বন্ধে পাবনা বন্ধুসভার ক্যাম্পেইন ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি প্রেম, ইল্যুশন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষোভ শেষ হচ্ছে না হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল পিএইচপির নিরাপত্তাত্রুটি সমাধানের নেপথ্যের নায়ক কে এই অন্দ্রেজ সুরি একটি আঙুল তুলে মুনতাহা বলল, ‘আমার বাবা স্কাই হয়ে গেছে’ এআইয়ের জন্য আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি

প্রেম, ইল্যুশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোধূলি ছড়িয়ে পড়া হাওয়ায়
কোথাও যেনবা বেজে ওঠে এ সন্ধ্যায়
দূরের কানাড়া সুরে গান—
মুখোমুখি বসতেই
হাওয়ার ঝাপটা এসে হানা দেয়
প্রাণের ভেতরে কেউ দেয় জোরে টান!

হাতে হাত রেখে তুমি বলেছিলে
প্রেম একটা ইল্যুশন—
ভালো লাগে এর জমে ওঠা রসায়ন;
কিছুতেই শেষ হতে চায় না এর জড়ানো বিভ্রম—
তোমার রুমালে লেগে থাকা
আফটার শেভের ঘ্রাণের মতন!

হাওয়ার ডানা এসে যেনবা আছড়ে পড়ল
তোমার আমার মুখে;
জলের প্রিজম কণা ছিটকে পড়ল
দুজনার শরীর ভিজিয়ে দিল ছড়ানো বৃষ্টির ছাট—

ঠোঁট খুব ধীরে এগিয়ে দিয়ে তুমি বলেছিলে
চুমোটা একটা গেটওয়ে—
খুলে দেয় শরীরের সমস্ত কপাট!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   

প্রেম, ইল্যুশন

আপডেট সময় : ০৩:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গোধূলি ছড়িয়ে পড়া হাওয়ায়
কোথাও যেনবা বেজে ওঠে এ সন্ধ্যায়
দূরের কানাড়া সুরে গান—
মুখোমুখি বসতেই
হাওয়ার ঝাপটা এসে হানা দেয়
প্রাণের ভেতরে কেউ দেয় জোরে টান!

হাতে হাত রেখে তুমি বলেছিলে
প্রেম একটা ইল্যুশন—
ভালো লাগে এর জমে ওঠা রসায়ন;
কিছুতেই শেষ হতে চায় না এর জড়ানো বিভ্রম—
তোমার রুমালে লেগে থাকা
আফটার শেভের ঘ্রাণের মতন!

হাওয়ার ডানা এসে যেনবা আছড়ে পড়ল
তোমার আমার মুখে;
জলের প্রিজম কণা ছিটকে পড়ল
দুজনার শরীর ভিজিয়ে দিল ছড়ানো বৃষ্টির ছাট—

ঠোঁট খুব ধীরে এগিয়ে দিয়ে তুমি বলেছিলে
চুমোটা একটা গেটওয়ে—
খুলে দেয় শরীরের সমস্ত কপাট!