
ইরাকের সুলামানিয়া থেকে জোড়া সোনার সুখবর আসতে পারে বাংলাদেশের জন্য। এশিয়া কাপ আর্চারিতে দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পুরুষ রিকার্ভ ও নারী কম্পাউন্ড দল এখন সোনার পদক থেকে মাত্র এক জয় দূরে।
আজ পুরুষ রিকার্ভের সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেননি বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন তাঁরা। একই দিনে নারী কম্পাউন্ড দলও পেয়েছে দারুণ জয়। সেমিফাইনালে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তাররা শ্রীলঙ্কাকে হারিয়েছেন ২৩৩-২১৯ পয়েন্টে।
.
দুই ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। আগামী ২৮ অক্টোবর পুরুষ রিকার্ভের ফাইনালে সোনার লড়াইয়ে নামবেন সাগর-আলিফরা। পরদিন ২৯ অক্টোবর নারী কম্পাউন্ডের ফাইনালে লড়বেন বন্যা-কুলসুমরা। কাজাখস্তানের পুরুষ ও নারী দলও স্বাগতিক ইরাককে হারিয়ে ফাইনালে উঠেছে।
.
শুধু দলীয় ইভেন্টেই নয়, ব্যক্তিগত বিভাগেও ভালো করছেন বাংলাদেশের নারী আর্চাররা। আগামীকাল কম্পাউন্ডের ব্যক্তিগত বিভাগে শেষ আটে ওঠার লড়াইয়ে নামবেন বন্যা, কুলসুম ও শ্রীপর্ণা।
.ইমরানুর ও শিরিনের ‘স্প্রিন্ট ডাবল’, ২০০ মিটারে নতুন রেকর্ড শিরিনের
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.