ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও পাকিস্তানি ক্রিকেটারদের জন্য মাথাপিছু ৩১ লাখ টাকা করে চাইছে পিসিবি, অভিযোগ নেপালের ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, অসুস্থ হয়ে দুজনের মৃত্যু বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও ‘গজনি’ থেকে আলোচনায়, আমিরের নায়িকা এখন কোথায় পরিযায়ী পাখি শিকার বন্ধে পাবনা বন্ধুসভার ক্যাম্পেইন ২৬ দিনে তিন হ্যাটট্রিক, তাঁকে জার্মানি চায়, ইতালিও চায়—কে এই ত্রেসোল্ডি প্রেম, ইল্যুশন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষোভ শেষ হচ্ছে না

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিশাদ হোসেনের খেলা মোটামুটি নিশ্চিত। এবার জানা গেল, বিগ ব্যাশের এবারের আসরে খেলবেন মোস্তাফিজুর রহমানও। অস্ট্রেলিয়ার এ ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে বোর্ডের কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ।

.

বিসিবিও মোস্তাফিজকে ছাড়পত্র দিতে আগ্রহী। জানা গেছে, সবকিছু পরিকল্পনামতো হলে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন এই বাঁহাতি পেসার। আজ ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলামে মোস্তাফিজের অনাপত্তিপত্র চাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিগ ব্যাশের কারণে ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি থ্রি ট্রফির টি–টুয়েন্টি সংস্করণে খেলবেন না মোস্তাফিজ ও রিশাদ। নিলামে মোস্তাফিজকে নিয়ে তেমন কাড়াকাড়ি হয়নি। ৭০ লাখ পয়েন্টে দলে নেওয়া সেভেন রিংস সিমেন্ট শুধু ওয়ানডে সংস্করণে তাঁকে পাবে।

.

প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে নজর কাড়া বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও আগামী আসরে একই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন।

.

বিগ ব্যাশের পরবর্তী আসর হওয়ার কথা আগামী ডিসেম্বর-জানুয়ারিতে, একই সময়ে অনুষ্ঠিত হবে ডি থ্রি টুর্নামেন্টের টি-টুয়েন্টি সংস্করণও। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না মোস্তাফিজুর রহমান।

.‘সেরা খেলোয়াড়’ রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

আপডেট সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬