ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে গুলি টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী ‘মাইরা ফেলার মতো কাজ তো করি নাই’: গুলির ঘটনায় আসিফ আকবর সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর

বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, এই সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি নিয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

.

প্রচারপত্র বিতরণের আগে এক সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পরে যে সংসদ নির্বাচন হয়েছে, যে নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছে, এই সংসদের মূল্য আর দুই আনাও নেই। এই জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ আছে। কারণ, এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নেই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই।

সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে যত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের কারও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয় বলেও মনে করেন নাহিদ ইসলাম।

.

আগামী দিনে সিটি করপোরেশন নির্বাচন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি এ বিষয়ে বলেন, ‘প্রশাসকদের আবার স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি কোন ধরনের গণতন্ত্র? সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদে যত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’

নাহিদ ইসলাম আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি দেখতে চান না তাঁরা। সেটার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত, জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।

.

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে নাহিদ বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে যে নাটক চলছে, যে প্রহসন চলছে, এই প্রহসন বন্ধ করতে হবে। এই কমিটিকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সামনে রেখে আজ বিকেলে ঢাকার উত্তরায়ও প্রচারপত্র বিতরণ করেছে এনসিপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার প্রমুখ এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের

আপডেট সময় : ১০:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬