ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে গুলি টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি

মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উদ্‌যাপনকে অর্থবহ ও ভালোবাসাময় করে তুলতে সামাজিক দায়বদ্ধতা থেকে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ঢাকার সাভারের আশুলিয়ার দত্তপাড়ার একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন বন্ধুরা। ২৩ অক্টোবর তাদের হাতে খাতা, কলম, পেনসিলসহ লেখাপড়ার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

কেবল উপহারসামগ্রী বিতরণেই আয়োজন সীমাবদ্ধ ছিল না; শিক্ষার্থীরা যেন আনন্দময় একটি দিন কাটাতে পারে, সে জন্য তাদের সঙ্গে গল্প, আড্ডা ও স্মৃতিময় কিছু মুহূর্ত ভাগাভাগি করে নেন বন্ধুসভার সদস্যরা।

.

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডালিয়া সৈকত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক জিসান শান্তসহ অন্য সদস্যরা। ডালিয়া সৈকত বলেন, ‘প্রথম আলো ও বন্ধুসভার ২৮ বছরের এই পথচলায় সব সময়ই ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ড প্রাধান্য পেয়ে এসেছে। আমাদের আসল আনন্দ লুকিয়ে আছে এই শিশুদের হাসিতে। ওদের শিক্ষাজীবনকে কিছুটা সহজ করতে পেরে আমরা আনন্দিত।’

ইস্টার্ন বন্ধুসভার এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা জানায়, শিক্ষার্থীদের জন্য এ ধরনের সমর্থন ও উৎসাহ তাদের ভবিষ্যৎ পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা

আপডেট সময় : ১১:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬