ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে গুলি টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না, সন্দেহ নাহিদ ইসলামের ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামের এক মুদিদোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় নিজের দোকানে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। এর আগে সকালে খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের এক নেতা আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় আকাশ কুণ্ডুর মুদিদোকান। সন্ধ্যায় দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ চিৎকার করে তিনি জানান, তাঁর তলপেটে গুলি লেগেছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

.

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ওসি বলেন, গুলির ধরন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যার উদ্দেশ্যে নয়, ভয় দেখানোর জন্য গুলি করা হয়ে থাকতে পারে। এলাকায় আকাশ কুণ্ডু ভদ্র মানুষ হিসেবে পরিচিত। ঘটনার পেছনে চাঁদাবাজির বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.

এর আগে সকালে তেরখাদা উপজেলার পারহাজীগ্রামে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস নামে যুবদলের এক নেতা আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামিম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভ্যানে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম বিশ্বাস। বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠে গুলি লাগে।

.খুলনায় সকালে যুবক, সন্ধ্যায় গৃহবধূ খুন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
খুলনায় সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে গুলি

আপডেট সময় : ১০:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬