ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন মসজিদে নয়, পূজামণ্ডপ পরিদর্শনকালে সেই বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ১৫ বলে ৪২*, ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে জেতালেন নমন ধীর ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ রাসেল খানের মৃত্যু শখের বশে বাড়িতে এনে পুষছিলেন সাপ, কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষা বোর্ডের যে যে নির্দেশনা কোয়ান্টাম কম্পিউটার কী, কী কাজে লাগবে স্পেনের টেক্সটাইল মেলায় বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান,কাল শেষ হবে

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া প্রথম আলোকে এ তথ্য জানান।

এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের ভাষ্য, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

.

ঘটনার বিষয়ে এসআই রিমন মিয়া বলেন, তিনি জানতে পেরেছেন, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে (আলম শেখ) ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তাঁর হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন।

মারধরে আলম শেখের মৃত্যু হয় বলে জানান এসআই রিমন মিয়া। তিনি বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আলম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।

.

আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া যায় বলে উল্লেখ করেন এসআই রিমন মিয়া। তিনি বলেন, আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবার জানিয়েছে, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

শেরেবাংলা নগর থানা–পুলিশ জানিয়েছে, আলম শেখের মরদেহ নিতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০২:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬