ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন আরেক কারবারি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দুলু মিয়া (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মিয়া (২৩) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি দুলু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া দালালপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নওশের আলী ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মশিউর রহমানের দোকানের সামনে থেকে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দুলু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৩ দশমিক ৫ গ্রাম এবং বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় শাকিল মিয়া (২৩) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুলু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন আরেক কারবারি

আপডেট সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬