
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহাবুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় পূজার আয়োজন, মন্দিরের পরিবেশ ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি। পাশাপাশি মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুর্গোৎসব উদযাপন ও ধর্মীয় সম্প্রীতির বিভিন্ন বিষয়েও কথা বলেন সাবেক এই চেয়ারম্যান।

মো. মাহাবুর রহমান বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে সবার অংশগ্রহণ ও সহযোগিতা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করুক, এটাই আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব। সব সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.