ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৮

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। এ সময় জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. মারুফ খন্দকার (৪৫), ইউসুফ মণ্ডল (৩৮), মো. রাশিদুল ইসলাম (৪২), মো. লাভলু মণ্ডল (৫০), সবারুল কাজী (৪৫), শ্রী নিরঞ্জন (২৬), মো. রঞ্জু চৌধুরী (৪০) ও মো. মোজাহার আলী (৫২)।

এসআরবি-১৩ জানায়, সোমবার দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তর পাশে অভিযান চালায় গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি দল। এ সময় জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করেছে এসআরবি। পরে গ্রেফতার ব্যক্তিদের ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, ‘অনলাইন ও অফলাইন জুয়া, ক্যাসিনো ও বেটিংসহ জুয়াসংক্রান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৮

আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬