ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিলের নাড়ুর রেসিপি বাংলাদেশকে ৪৭ গোল দিয়ে ফাইনালে ভারত গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, অভিযোগ চাঁদা দাবির বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা বন্ধ মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা সুন্দরগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাসের ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন  ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েও

সুন্দরগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাকের পার্টির উদ্যোগে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত, তরিকত ও ধর্মীয় জীবনাচার নিয়ে আলোচনা এবং ধর্মীয় শিক্ষার প্রসারের লক্ষ্যে এ জলসার আয়োজন করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের সরকারপাড়া ঈদগাহ মাঠে উপজেলা জাকের পার্টির আয়োজনে এ ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জাকের পার্টির সভাপতি ও রংপুর বিভাগীয় জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন শিকদার।

জলসায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত ও তরিকত বিষয়ে বয়ান করেন জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সভাপতি মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া বক্তব্য দেন রংপুর জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সবুজ আহমেদ, মাওলানা আজিজুল ইসলামসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

বক্তারা আলোচনায় ধর্মীয় অনুশাসন মেনে চলা, কোরআন-হাদিসের শিক্ষা অনুসরণ এবং ব্যক্তিজীবনে নৈতিকতা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। শরিয়ত ও তরিকতের বিভিন্ন দিক ব্যাখ্যা করে তারা ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

গভীর রাত পর্যন্ত বয়ান ও ধর্মীয় আলোচনা চলে। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬