ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে মহালয়া উদ্‌যাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো মহালয়া উদ্‌যাপন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ অক্টোবর, রোববার নিউ সাউথ ওয়েলসের বিক্রফটের রোজলিয়া কমিউনিটি সেন্টারে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন।

বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে চণ্ডীপাঠ, সংগীত ও মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে দেবীপক্ষের চিরায়ত আবহ তুলে ধরা হয়। জ্যোতি বিশ্বাসের কণ্ঠে চণ্ডীপাঠ এবং জন্মেজয় রায়ের তবলার সংগত উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সুমিতা দে ও অনুপম গোস্বামীর পরিচালনায় পুরো অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়।

২০১৬ সালে যাত্রা শুরু করে এ বছর দশম বর্ষের মাইলফলক স্পর্শ করল সংগঠনটির এই শারদীয় আয়োজন। নতুন প্রজন্মের কাছে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের সভাপতি দিলীপ দত্ত ও সাধারণ সম্পাদক দিবাকর সমদ্দার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
সিডনিতে মহালয়া উদ্‌যাপন

আপডেট সময় : ১০:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬