ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালের জয়, ইউনাইটেডের দুর্দশা চলছেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নটিংহামের সিটি গ্রাউন্ডে আর্সেনালকে ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ফরেস্ট। নটিংহাম ফরেস্টের জমাট রক্ষণ ভেঙে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। অবশেষে সেই ডেডলক ভাঙলেন নোনি মাদুয়েকে। ডেকলান রাইসের মাপা পাসে ডি-বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। তাতেই ১-০ ব্যবধানের কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

পুরো ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল শট নিয়েছিল ৯টি। তবে নিজেদের মাঠে আর্সেনালকে একদম ছেড়ে কথা বলেনি ফরেস্ট। ৭টি কর্নার আদায় করে নেওয়ার পাশাপাশি শট নেয় ১৩টি। এমনকি ম্যাচের শেষ ভাগে আক্রমণভাগে বল দখলেও আর্সেনালকে পেছনে ফেলেছিল নটিংহাম। তবে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় খালি হাতেই ছাড়তে হয় মাঠ।

সর্বশেষ এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালে। সাত ম্যাচের সাতটিতেই জেতা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে পেছান দলটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে জয় যেন ক্রমেই সোনার হরিণ হয়ে উঠছে। ম্যাচের পর ম্যাচ যাচ্ছে, কিন্তু জয়ের দেখা নেই। কখনো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াচ্ছে, কখনো এগিয়ে গিয়েও পারছে না ব্যবধান ধরে রাখতে। লিডস ইউনাইটেডের বিপক্ষে গত রোববারও সেই পুরোনো গল্পের পুনরাবৃত্তি। প্রথমে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগাল মাইকেল ক্যারিকের দল। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো আরও একটি ড্রয়ের হতাশা নিয়ে।

প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রায়ান এমবেউমোর গোলে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। দ্বিতীয়ার্ধে ডমিনিক ক্যালভার্ট-লুইনের গোলে সমতায় ফেরে লিডস।

এই ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়খরা আরও দীর্ঘ হলো। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়হীন ইংল্যান্ডের রেকর্ড ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয় নেই তাদের। এর মধ্যে সর্বশেষ তিন ম্যাচেই ফল একই, ১-১ গোলে ড্র।

একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে এমনিতেই সমালোচনার মুখে আছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। লিডসের বিপক্ষে আরও একবার পয়েন্ট হারানোয় সেই সমালোচনার তির যে আরও ধারালো হবে, তা বলাই যায়।

লিডসের বিপক্ষে ইউনাইটেডের সাম্প্রতিক রেকর্ডও স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে লিগে দুইবারের দেখায় একবারও জিততে পারেনি তারা। প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর ফিরতি ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল লিডস। এবারও সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না ক্যারিকের দল।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে মাত্র একটি জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে তারা। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিডস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
আর্সেনালের জয়, ইউনাইটেডের দুর্দশা চলছেই

আপডেট সময় : ০৩:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬