ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭ আত্মসাৎ করা অর্থ বিনিয়োগের অভিযোগ, সম্পদ বাজেয়াপ্ত নিয়ে আপিল দ্রুত নিষ্পত্তি চায় ইউএই দীর্ঘ প্রক্রিয়ার পর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে আজ ‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩ কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না: হুইপ জি কে গউছ শোক ও শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের দেড় ঘণ্টায় এক কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন ফেনীতে দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ধরে আনার ঘোষণা পুলিশ সুপারের ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিয়েছে ৩০ বিদ্যালয়ের কাব-স্কাউটরা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘স্মার্ট স্কাউট স্মার্ট দেশ, সবার আগে বাংলাদেশ’ থিমকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে চারদিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে আয়োজিত এ ক্যাম্পুরীতে থাকছে বিভিন্ন শিক্ষামূলক, সৃজনশীল ও স্কাউটিংভিত্তিক কার্যক্রম।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্কাউটসের আয়োজনে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন, স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, সাবেক সম্পাদক ও কমিশনার শাহজাহান মিঞা। অনুষ্ঠান পরিচালনা করেন লিডার ট্রেইনার জিন্নাতুল ফেরদৌসী।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের শুধু শৃঙ্খলাবোধ শেখায় না, তাদের মধ্যে নেতৃত্ব, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিশুদের এমন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, ‘স্মার্ট স্কাউট স্মার্ট দেশ, সবার আগে বাংলাদেশ’ থিমের মধ্য দিয়ে শিশুদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পাশাপাশি তাদের দেশপ্রেম ও সেবার মানসিকতায় উদ্বুদ্ধ করা হচ্ছে। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ শিশুদের আত্মবিশ্বাসী করে তুলবে।

চারদিনব্যাপী এ ক্যাম্পুরীতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশ নিয়েছে। ক্যাম্প চলাকালে নির্ধারিত ভেন্যুতেই ক্ষুদে স্কাউটরা অবস্থান করবে। সেখানে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের বিকাশে নানা আয়োজন থাকবে।

আয়োজকরা জানান, বিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি কাব স্কাউটদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দলগতভাবে কাজ করা এবং দায়িত্বশীলতার শিক্ষা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ক্যাম্পুরীর বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে ক্ষুদে স্কাউটরা আনন্দের সঙ্গে নতুন কিছু শেখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতা অর্জনের সুযোগ পাবে।

আগামী ৭ অক্টোবর এ ক্যাম্পুরীর সমাপ্তি হবে। চারদিনের এ আয়োজনে কাব স্কাউটদের অংশগ্রহণ ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন, অংশ নিয়েছে ৩০ বিদ্যালয়ের কাব-স্কাউটরা

আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬