ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নতুন গল্পে ‘জ্ঞানী গণি’

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারিবারিক ড্রামা ও কমেডির মিশেলে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ আবারও ফিরেছে পর্দায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলে দর্শকদের সামনে আবারও হাজির হয়েছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। অতি বিদ্বান ওই অতিথির উপস্থিতিতে তৈরি হওয়া নানা অদ্ভুত পরিস্থিতি ‘জ্ঞানী গণি’ কীভাবে সামাল দেবে, নাকি সে নিজেই জড়িয়ে পড়বে জটিলতায়—এই কাহিনি নিয়েই এগিয়েছে নাটকটি।

পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা সামাজিক অসংগতি ও জ্ঞানের টানাপোড়েনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শক এবারও গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।’

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগীসহ অনেকে।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার দ্বন্দ্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নতুন গল্পে ‘জ্ঞানী গণি’

আপডেট সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬