ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

আলোচিত মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা ‘বইপোকা’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মিত এবং মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা অভিনীত নাটক ‘বইপোকা’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আল আমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজ্জাক রাজ।

নাটকে হাসান জহির চরিত্রে মোশাররফ করিম এবং তার স্ত্রী মনীষার চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা। সম্প্রতি একটি টিভি চ্যানেলে প্রচারের পর নাটকটি বিন্দু ভিশন ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।

নাটকের গল্প আবর্তিত হয়েছে হাসান জহিরকে ঘিরে। তিনি শহরের বিলাসবহুল জীবন এবং উচ্চ বেতনের চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে গ্রামে চলে আসেন। সেখানে কৃষিকাজের পাশাপাশি তিনি মানুষকে বই পড়তে উৎসাহিত করেন।

গ্রামের দুর্নীতি, যৌতুকলোভী মানসিকতা, নেশাগ্রস্ত তরুণদের পরিবর্তনের চেষ্টা এবং একটি লাইব্রেরি গড়ে তোলার স্বপ্নকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের কাহিনি।

মোশাররফ করিম বলেন, এটি পুরোপুরি বার্তাপ্রধান একটি গল্পের নাটক। এ ধরনের গল্প এখন খুব বেশি দেখা যায় না। দর্শকদের জন্য এটি একটি ভিন্নধর্মী কাজ।

পরিচালক রাজ্জাক রাজ বলেন, গ্রামে লাইব্রেরি স্থাপন এবং বই পড়ার মাধ্যমে সচেতনতা তৈরির বিষয়টি নাটকে তুলে ধরা হয়েছে।

নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ করিমের সঙ্গে আগেও কাজ করেছি, তবে এই নাটকটি তার কাছে আলাদা অভিজ্ঞতা। গতানুগতিক গল্পের বাইরে একটি সুন্দর প্রেক্ষাপটে এটি নির্মিত হয়েছে এবং প্রচারের পর ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, মুকুল সিরাজ, সাবিনা রনি সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আলোচিত মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা ‘বইপোকা’

আপডেট সময় : ০৭:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬