ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

পোস্টার-টিজারে ‘গুপ্তধনের খোঁজে’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রহস্য, ইতিহাস, সাহসিকতা ও বন্ধুত্বের গল্পে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’। মডেল ও অভিনেতা অন্তু করিমের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। সম্প্রতি বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় চলচ্চিত্রটির পোস্টার ও টিজার।

প্রকাশিত ফার্স্ট লুকে রহস্য ও অ্যাডভেঞ্চারের আবহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। অন্যদিকে টিজারে দেখা গেছে রহস্যময় পরিবেশ, ধনসম্পদের ইঙ্গিত, বিপজ্জনক অভিযান এবং শিশু চরিত্রগুলোর সাহসী যাত্রার ঝলক, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

পরিচালক রাইসুল ইসলাম অনিক জানান, বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য মানসম্মত অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র খুব কম নির্মিত হয়। সেই ভাবনা থেকেই ‘গুপ্তধনের খোঁজে’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিশুদের কল্পনাশক্তি, সাহসিকতা, ইতিহাসের প্রতি আগ্রহ এবং বন্ধুত্বের মূল্যবোধ জাগ্রত করবে।

তিনি আরও জানান, সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক রহস্যময় গুপ্তধনের অনুসন্ধানকে কেন্দ্র করে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী জড়িয়ে পড়ে বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর এক অভিযানে। রহস্যময় মানচিত্র, অজানা সংকেত ও হারিয়ে যাওয়া ইতিহাসের নানা ধাপ পেরিয়ে এগোবে গল্প।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা, মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ এবং রুহনাজ নাওয়ার কাশফি।

পেন্টাগন ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার সহপ্রযোজনায় রয়েছে এমএস মাল্টিমিডিয়া। সম্প্রতি প্রকাশিত টিজারের পর শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পোস্টার-টিজারে ‘গুপ্তধনের খোঁজে’

আপডেট সময় : ০৭:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬