সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নিকলী সদরের কুর্শা পশ্চিমপাড়া ও বন্দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার মধ্যে কুকুরটির কামড়ে ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল জেলার পাকুন্দিয়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।


























