ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক

কালকিনিতে প্রায় ২৭ মণ জাটকা জব্দ

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন জানান, ‘ইলিশের উৎপাদন বাড়াতে সরকার জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কালকিনিতে প্রায় ২৭ মণ জাটকা জব্দ

আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬