
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন জানান, ‘ইলিশের উৎপাদন বাড়াতে সরকার জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.