ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক

মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরা জেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় নোমান ময়দানে গিয়ে শেষ হবে। সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি দু’দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলী আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শিভলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শিশু একাডেমীর কর্মকর্তা ইকবাল তালুকদার, জেলা কালচারাল কর্মকর্তা পার্থ প্রতিম, জেলা জাসাসের আহ্বায়ক কাজী মিহির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উৎসব যেন সকলের জন্য আনন্দমুখর ও নিরাপদ হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে নববর্ষের সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি প্রাণবন্ত ও সফল বৈশাখ উদযাপন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬