ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতন বৃদ্ধির দাবিতে তিন ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ খেলাপি ঋণের জালে আটকা ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক

ক্রীড়া দিবসে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ র‍্যালি বের করা হয়।

খুলনা জেলা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলিমুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্যা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এম সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এক মিলনমেলায় পরিণত হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং সমাজে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। মাঠমুখী প্রজন্মই পারে একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ক্রীড়া দিবসে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬