ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে

হয়রানী বন্ধ ও ভূমি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ ভূমিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমি সেবাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। একইসঙ্গে ভূমি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি মাঠপর্যায়ে ভূমিসেবা কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশও দেন।

শুক্রবার রাজশাহী সার্কিট হাউসের কনফারেন্স রুমে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় রাজশাহী বিভাগের আওতাধীন বিভিন্ন জেলার প্রশাসনিক ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনা, সেবা কার্যক্রমের গতি বৃদ্ধি, অনলাইন ভূমি সেবা কার্যক্রম জোরদার, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নাগরিক ভোগান্তি কমানোর বিষয়ে গুরুত্বরোপ করেন।

মন্ত্রী বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মাঠপর্যায়ে এসব কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় কর্মকর্তারা নিজ নিজ জেলার ভূমি প্রশাসনের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সভায় মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও জনগণকেন্দ্রিক সেবা প্রদানে গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হয়রানী বন্ধ ও ভূমি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ ভূমিমন্ত্রীর

আপডেট সময় : ০৩:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬