
ভূমি সেবাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। একইসঙ্গে ভূমি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি মাঠপর্যায়ে ভূমিসেবা কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশও দেন।
শুক্রবার রাজশাহী সার্কিট হাউসের কনফারেন্স রুমে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় রাজশাহী বিভাগের আওতাধীন বিভিন্ন জেলার প্রশাসনিক ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনা, সেবা কার্যক্রমের গতি বৃদ্ধি, অনলাইন ভূমি সেবা কার্যক্রম জোরদার, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নাগরিক ভোগান্তি কমানোর বিষয়ে গুরুত্বরোপ করেন।
মন্ত্রী বলেন, ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মাঠপর্যায়ে এসব কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় কর্মকর্তারা নিজ নিজ জেলার ভূমি প্রশাসনের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সভায় মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও জনগণকেন্দ্রিক সেবা প্রদানে গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.