সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ
- আপডেট সময় : ১০:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এম এ গফফার মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্যসচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল ও নাহমুদুল হক রাসেল, উপজেলা যুবদলের সদস্যসচিব আলম জামান মিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার ও সদস্যসচিব আবু সোলাইমান লিচু।
এতে উপজেলা ও পৌর যুবদল, বিএনপি, ছাত্রদল এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দেশ ও মানুষের কল্যাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। বৃক্ষরোপণের মতো উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।






















