ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই… কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ হ্যালোউইনের রাত। মজাচ্ছলেই অনেকে প্ল্যান করে ভয়ের সিনেমা দেখবেন আজ বন্ধুরা মিলে বা একা একা। হরর মুভি দেখলে ভয় তো লাগবেই। ভয়ের অনুভূতি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভয় পাওয়া কোন দোষের কিছু নয়। বরং ভয়কে মোকাবিলা করতে শেখা প্রয়োজন। আর এই ভীতির প্রভাব শুধু মনে নয়, শরীরেও পড়ে অত্যন্ত স্পষ্টভাবে।

ভয়কে জয় করতে আমাদেরকে এই ভীতিজনিত শারীরিক প্রভাব আর তা সামলানোর কায়দা জানতে হবে৷ ভয়ের অনুভূতিটা আসলে কোথায় হয়? বুকে, পেটের ভেতরে নাকি মাথায়? আসলে এই সব জায়গায়ই কিন্তু প্রচন্ড অস্বস্তি বোধ হয় ভয়ের কারণে। আমরা এজন্যই হয়তো বুকে সাহস রাখার কথা বলি আমরা। বিজ্ঞান বলে, ভয় বা সাহস আসলে মস্তিষ্কেরই খেলা। অথচ শরীরের বিভিন্ন অংশে আমরা এর অস্তিত্ব অনুভব করি। প্রভাব বুঝতে পারি।

নিউরোবিশেষজ্ঞরা বলেন, আমরা যখন ভয় পাই, আমাদের আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশে প্রথম প্রভাব পড়ে। কানের কাছে ব্রেনের ছোট, কাঠবাদাম আকৃতির এই অংশ পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া নির্ধারণের কাজ করে। আর ভয় বা ঝুঁকি চিনে নেওয়ার কাজটি এই অনুভূতি মোকাবিলার প্রথম ধাপ।

এ অংশটি ব্রেনের সঙ্গে মিশে গিয়ে এমনভাবে কাজ করে যেন যেকোনো বিপদ না ভয়ের কারণ হলেই তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নিতে পারি। আর মস্তিষ্কের আরও বিভিন্ন অংশ সুচিন্তিত সিদ্ধান্ত নেয় ভয়ের কিছু হলে।

ভয় পেলে আরও যে জিনিসটি হয়, তা হলো, বিভিন্ন হরমোন প্রবাহিত হওয়া। আর মস্তিষ্কের পাঠানো সিগনালের কারণে বুক-পেটের পেশিতে টানটান অনুভূতি জাগে, যাতে আমাদের আভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে।

অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণের ফলে। আর এতে হৃৎস্পন্দন বাড়ে। শরীরের পেশিতে আলাদা রকমের শক্তি পাওয়া যায়৷ এর জন্য যথেষ্ট রক্ত প্রবাহের প্রয়োজনেই হৃৎপিণ্ড জোরে চলে। স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়ায় শ্বাস-প্রশ্বাস চলে দ্রুত। আর এসময় অন্ত্রের কাজ ধীরগতিতে চলে৷ পেটে এজন্য অস্বস্তি অনুভব হয়। এবার তো জানলেন ভয় পেলে আপনার কেন এমন লাগে। খুব বড় কোনো শারীরিক বা মানসিক সমস্যা না থাকলে মজা করে হরর মুভি দেখতেই পারেন আজ রাতে। না হয় ভয় কাটাতে এরপর কোন কার্টুন ছবি দেখে নেবেন!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে

আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬