ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, বন্ধ রয়েছে চলাচল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে ঢাকা মেট্রোরেল-এর চলাচল। এ ঘটনায় কারওয়ান বাজার এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে গ্যাস বেলুন আটকে থাকার খবর আসে এমআরটি পুলিশ-এর কন্ট্রোলরুমে।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোলরুমের ওয়্যারলেস অপারেটর রাতুল বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এ ঘটনা ঘটে।

তিনি জানান, মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। যেহেতু এটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন, তাই বেলুন অপসারণে কিছুটা সময় লাগছে। অপসারণের কাজ শেষ হলে আবার মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, বন্ধ রয়েছে চলাচল

আপডেট সময় : ০৩:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬