সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, বন্ধ রয়েছে চলাচল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে ঢাকা মেট্রোরেল-এর চলাচল। এ ঘটনায় কারওয়ান বাজার এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে গ্যাস বেলুন আটকে থাকার খবর আসে এমআরটি পুলিশ-এর কন্ট্রোলরুমে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোলরুমের ওয়্যারলেস অপারেটর রাতুল বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এ ঘটনা ঘটে।
তিনি জানান, মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। যেহেতু এটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন, তাই বেলুন অপসারণে কিছুটা সময় লাগছে। অপসারণের কাজ শেষ হলে আবার মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হবে।

























