ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে অনিয়মের প্রতিবাদে গণসমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ মধ্যনগর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব খসরুজ্জামান কবীর।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ। এছাড়া বিভিন্ন হাওর এলাকার কৃষক ও স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, বোয়ালা, কাইল্যানী, বাইনসাপড়া, গুড়মার ও শালদীঘাসহ বিভিন্ন হাওরে জলাবদ্ধতার কারণে বোরো ধান তলিয়ে গেছে। কৃষকরা নিজ উদ্যোগে পাম্প দিয়ে পানি অপসারণের চেষ্টা করলেও কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না।

তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়ম, নিম্নমানের নির্মাণ ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে। অতিরিক্ত বরাদ্দের অপব্যবহার ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ প্রদান, খাল-নদী খনন কার্যক্রম দ্রুত শুরু, প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট নির্মাণ এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণে জড়িত অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তারা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুনামগঞ্জের মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে অনিয়মের প্রতিবাদে গণসমাবেশ

আপডেট সময় : ০৪:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬