ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সানজিদা তাসনিম: ক্যাকটাসে নতুন আলো

বিনোদন ডেস্ক 
  • আপডেট সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরকির আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম দর্শকের নজর কেড়েছেন। সিরিজটিতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ও সংগীত পরিচালক শিল্পী প্রীতম।

র‌্যাম্প মডেলিং থেকে অভিনয়ে আসা সানজিদা ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন এবং একটি অনুদানের সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি বলেন, ‘র‌্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অভিনয়ে চরিত্রের আবেগ ধরে রাখা, সংলাপ বলা—সবই আলাদা চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘ক্যাকটাসে শিহাব শাহীন ভাইয়ের মতো গুণী নির্মাতা, মেহজাবীন আপু ও প্রীতম ভাইয়ের সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দর্শকের সাড়া আমার ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।’

সানজিদার মিডিয়াযাত্রা শুরু হয়েছিল শখের বশে। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভিতে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। পরে দীপ্ত টিভির রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের সেরা তিনের একজন হন।

গত ঈদে সালাউদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আইয়ের সাত পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’-এও তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। সানজিদা মূলত মানসম্মত কাজের দিকে মনোযোগী এবং বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সানজিদা তাসনিম: ক্যাকটাসে নতুন আলো

আপডেট সময় : ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬