
চরকির আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম দর্শকের নজর কেড়েছেন। সিরিজটিতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন ও সংগীত পরিচালক শিল্পী প্রীতম।
র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে আসা সানজিদা ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন এবং একটি অনুদানের সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি বলেন, ‘র্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অভিনয়ে চরিত্রের আবেগ ধরে রাখা, সংলাপ বলা—সবই আলাদা চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, ‘ক্যাকটাসে শিহাব শাহীন ভাইয়ের মতো গুণী নির্মাতা, মেহজাবীন আপু ও প্রীতম ভাইয়ের সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দর্শকের সাড়া আমার ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা।’
সানজিদার মিডিয়াযাত্রা শুরু হয়েছিল শখের বশে। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভিতে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান। পরে দীপ্ত টিভির রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের সেরা তিনের একজন হন।
গত ঈদে সালাউদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আইয়ের সাত পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’-এও তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। সানজিদা মূলত মানসম্মত কাজের দিকে মনোযোগী এবং বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.