ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার

রায়গঞ্জে এএসআই কে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে ষোলমাইল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে তাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রায়গঞ্জে এএসআই কে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় : ১২:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬